1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে তিস্তার ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে মাঝে খাবার ও মাস্ক বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন কক্সবাজারে টঙ্গী রিপোর্টার্স ক্লাবের চার দিনের আনন্দ ভ্রমণ সম্পন্ন জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার মনোহরগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে বাঁচাতে গিয়ে ডাকাতিদের হামলায় শিকার ওমর ফারুক মাগুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত  মাগুরার শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭ সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের জন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা জন্মদিনে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান

লালমনিরহাটে তিস্তার ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে মাঝে খাবার ও মাস্ক বিতরণ

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট
  • আপডেট টাইম : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৫৭৭ বার

ভাসানী পরিষদ, তিস্তা বাঁচাও নদী বাঁচাও পরিষদ ও নদী ভাঙ্গা পরিষদ এর আয়োজনে লালমনিরহাট তিস্তার নদীর ভাঙন কবলিত ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে তৈরি খাবার ও মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার ২৪ জুলাই দুপুরে লালমনিরহাট সদর উপজেলার চর গোকুন্ডা এলাকায় ক্ষতিগ্রস্ত ৩শত পরিবারের মাঝে খাবার ও মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা গেরিলা লিডার ও সাংবাদিক ড. এস এম শফিকুল ইসলাম কানু। পরে বাড়ি বাড়ি গিয়ে খাবার প্যাকেট পৌছে দেয়া হয়। এ সময় তিস্তা কেয়ার খাদেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হক, সহকারী জজ মজনু মিয়া, সেনাবাহিনীর অবসর প্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার সামসুল হক,এনএমএমসি এ্যাডভোকেসি ফোরামের সদর উপজেলা সভাপতি মাখন লাল দাস , সিনিয়র সাংবাদিক আব্দুর রব সুজন, নদী ভাঙ্গা পরিষদের সভাপতি এম এ হান্নান, শিক্ষক মাসুম মিয়া, ব্যবসায়ী শাহাজাদা ইমরান বসুনিয়া, পিপিআই কৃষি বিভাগ এম এম জামান শাহীন, প্রাক্তন ইউপি সদস্য জহুরুল ইসলামসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাম্প্রতিক বন্যা ও নদী ভাঙনে উক্ত এলাকার প্রায় ৩শত পরিবার ক্ষতিগ্রস্থ হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net