1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে জাতীয় শোক দিবস উপলক্ষে সঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলন বিষয়ক প্রচারণা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিল আযীম কনফারেন্স অনুষ্ঠিত  সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন  কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

শ্রীনগরে জাতীয় শোক দিবস উপলক্ষে সঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলন বিষয়ক প্রচারণা

আব্দুর রকিব,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৪৭৫ বার

“ জাতীয় পতাকা আমার অহংকার” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় শোক দিবস উপলক্ষে সঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলন বিষয়ক প্রচারণা করেছেন শ্রীনগর উপজেলা প্রশাসন। শ্রীনগর উপজেলা নিবার্হী অফিসার প্রণব কুমার ঘোষ এর উদ্যোগে শনিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন বাজারে হাতে কলমে জাতীয় পতাকার উত্তোলন তুলে ধরেন। এই কাজে সহযোগীতা করেছে উপজেলা স্কাউটের সদস্য বৃন্দ।

শনিবার সকাল ৯টার দিকে উপজেলার চকবাজার এলাকায় এই বিষয়ে পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী অফিসার প্রণব কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তোফাজ্জল হোসেন, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়াতুল ইসলাম ভূঞা, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোখলেছুর রহমান,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক হারুন অর রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হানিফা নোমান, বীর মুক্তিযোদ্ধা আনিসুল ইসলাম তালুকদার, শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন জিকু, ব্যাবসায়ী মোঃ লিটন, মোঃ রতন প্রমুখ। পরে ষোলঘর বাজারে প্রচারণায় অংশ নেন ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

শ্রীনগর উপজেলা নিবার্হী অফিসার প্রণব কুমার ঘোষ বলেন, জাতীয় পতাকা আমাদের অহংকার। পতাকার মান সমুন্নত রাখতে আমরা সঠিক ভাবে এর উত্তোলন তুলে ধরার জন্য প্রচারণার আয়োজন করেছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net