1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দেড় লাখ টাকার আর্থিক সহায়তা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার

নবীনগরে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দেড় লাখ টাকার আর্থিক সহায়তা

ইব্রাহীম খলিল:
  • আপডেট টাইম : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭১ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জিনদপুর ইউনিয়ন প্রবাসী মানবকল্যাণ ঐক্য পরিষদের অর্থায়নে জিনদপুর ইউনিয়নের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার (০৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাঙ্গরা রমজান মোল্লা মসজিদ প্রাঙ্গণে ৯টি ওয়ার্ডের বাছাইকৃত বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, জানাযা কমপ্লেক্স, ঈদগাহ ও কবরস্থানের প্রতিনিধিদের কাছে দেড় লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
জিনদপুর ইউনিয়ন প্রবাসী মানবকল্যাণ ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসাইন খানের সভাপতিত্বে শুক্কুর মিয়া ও সোহেল তানভীরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ সিরাজুল ইসলাম।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা আব্দুল কুদ্দুস, প্রধান সেচ্ছাসেবক সমন্বয়কারী রবিউল আউয়াল রবি, প্রধান সেচ্ছাসেবক ইমতিয়াজ বেগ ইমন। বিশেষ অতিথি ছিলেন, সমাজ সেবক আবুল হোসেন তনু, হারুনূর রশিদ, গোলাম রাব্বানী, হাবিবুর রহমান, সংগঠনের উপদেস্টা আব্দুল কুদ্দুস, মোঃ কামরুজ্জামান, আইনুল চৌধুরী, মোঃ কাইয়ুম, ইকবাল হোসেন, জহিরুল ইসলাম বাবুল, কামাল হোসেন, দেলোয়ার হোসেন, মোশারফ হোসেন, আমির হোসেন।

এছাড়া স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত সকলে জিনদপুর ইউনিয়ন প্রবাসী মানবকল্যাণ ঐক্য পরিষদের সকল কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net