ঢাকা   ০৭:৪২:৪৪ এএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

মাগুরায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৫১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরায় শ্রীপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে ৩০সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে জাতীয় কন্যা দিবস-২০২১ পালিত হয়েছে ।
এ উপলক্ষে সকালে একটি র্্যালী উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয় । সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে স্বাস্থ্য উপকরণ প্রদান করা হয় । শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সকল উপকরণ প্রদান করেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ তাহমিনা আফরোজের পরিচালনায় অনুষ্ঠানে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা লোকমোর্চার সভাপতি আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক মুসাফির নজরুল, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোশাররফ হোসেন, সমাজসেবা অফিসার মোঃ ওয়াসিম আকরাম, খাদ্য অফিসার ইশরাত জাহান, নির্বাচন অফিসার আবু দাউদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি