ঢাকা   ০১:৫২:৪৬ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

চট্টগ্রাম জনপ্রতিনিধিদের ছত্রছায়ায় নির্বিচারে চলছে পাহাড় নিধন

নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৪৩১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রাম ভূমিদস্যুরা প্রতিদিন নির্বিচারে পাহাড় নিধন করছে প্রশাসনকে ম্যানেজ করে। পরিবেশ অধিদপ্তরের মাঝে মধ্যেই লোক দেখানো অভিযানের মাধ্যমে সামান্য কিছু আর্থিক জরিমানা করেন। এতে আরও অপরাধের মাত্রা বেড়েই চলছে। এতে পরিবেশ অধিদপ্তরের উদাসীনতাকে রহস্যজনক মনে করছেন সচেতন মহল। আইনের কঠোর প্রয়োগ না হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাত্তাই দিচ্ছেনা এসব ভূমিদস্যুরা।সরকার দলীয় জনপ্রতিনিধি প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায়
আকবর শাহ থানাধীন ইসলামবাদ হাউজিং সোসাইটিতে কেয়ারটেকার হানিফ মাঝি প্রতিদিন রাতে আধারে পাহাড় নিধন করে যাচ্ছে বায়েজিদ লিংক রোডে ৬ নাম্বার ব্রীজের অফসাইডে কলাবাগানের মধ্যেই। ছিন্নমূল এলাকায় রাজনীতির ছত্রছায়ায় নির্বিচারে পাহাড় নিধন করা হচ্ছে প্রতিনিয়ত। এমনভাবে পাহাড় কাটা হচ্ছে অনেকেই বুঝতে পারবেনা এখানে পাহাড় ছিলো।সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ছিন্নমূলে পাহাড়ের বিশাল অংশ দখল করে কর্তনের মাধ্যমে গড়ে তোলা হয়েছে বস্তি।ওই এলাকায় বেশিরভাগ জায়গা পাহাড় বেষ্টিত। সরকারি পাহাড় নিধন করে ভূমিদস্যুরাও প্লট বাণিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়ে হাতিয়ে নিচ্ছে। এসব দখল-বেদখল নিয়ে মাঝে মাঝে শুরু হয় দাঙ্গা-হাঙ্গামাও হয় শক্তির প্রদর্শনি।বায়েজীদ লিংক রোডের পাশে বিশাল পাহাড় কেটে সমতল করে ফেলেছে এ প্রসঙ্গে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরীফ জামিল বলেন,পরিবেশ অধিদপ্তরের সামন্য জরিমানাতেই সমাপ্তি ঘটে। এসব পাহাড় দস্যুদের সাথে অনেক সরকারি কর্মকর্তারও যোগসাজস রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি