1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে নারী শ্রমিকের মরদেহ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৫ আসামী গ্রেফতার মাগুরার শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দেড় মাস যাবৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ চরমে অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল সুপেয় পানির আওতায় বান্দরবানের পাঁচ হাজার মানুষ

শ্রীপুরে নারী শ্রমিকের মরদেহ উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ২৯১ বার

গাজীপুরের শ্রীপুরে ঘরের বারান্দা থেকে এক পোশাক কারখানায় নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ১১টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফরিদপুর গ্রামের মোল্লাপাড়া থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা-পুলিশ।

পোশাক কারখানায় শ্রমিক শাহনাজ আক্তার ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার মদিনানগর গ্রামের মো. লিয়াকত আলীর মেয়ে। তিনি উপজেলার ফরিদপুর গ্রামে মো. সাইদুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন।

নিহতের ছোট ভাই শাওন আহমেদ জানান, নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় পরিবারের সম্মতিতে তাঁর বিয়ে হয়। সেই সংসারে ৯ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে তাঁর। কিন্তু বিয়ের কয়েক বছর পর স্বামীর সঙ্গে বনাবনি হচ্ছিল না তাঁর। পরবর্তীতে একমাত্র মেয়েকে নিয়ে স্বামীর বাড়ি থেকে চলে আসেন। এরপর থেকে বোনেরা সঙ্গে তেমন যোগাযোগ হয় না তাঁর। সকালে বাড়ির মালিক ফোন করে আত্মহত্যার বিষয়টি জানান। কি কারণে আত্মহত্যা করেছে এ বিষয়ে সে কিছু বলতে পারেনি। তবে গত কয়েক দিন ধরে তাঁর বোন পরিবারের সঙ্গে জরুরি টাকার প্রয়োজন বলে জানিয়েছেন তাঁর বোন।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এস আই) অঙ্কুর কুমার বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়েছি। বর্তমান এখানেই অবস্থান করছি। তিনি আরও জানান, ওই নারীর বাবা রওনা হয়েছে আসলে বাকি সিদ্ধান্ত নেওয়া হবে। পরিবারের কোনো ধরনের আপত্তি না থাকলে বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net