1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রধানমন্ত্রীর সঙ্গে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে শপথ নিলেন ২০ হাজার মানুষ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে মানব সেবা সোসাইটির উদ্যোগে দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ কোম্পানীগঞ্জে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় আহত ১  ঈদগাঁওয়ে সাধারন শিক্ষার্থীদের সম্মানে উপজেলা শিবিরের ইফতার মাহফিল নোয়াখালীর বসুরহাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান  শ্রমিকদের শৃঙ্খলা ও অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক দল সব সময় সোচ্চার থাকবে: মীর হেলাল এমপি ঈদগাঁওয়ে ইজিবাইক চুরি চক্রের মূল রহস্য উদঘাটন, গ্রেপ্তার-২ ধর্ম আলো বৌদ্ধ বিহারে অষ্ট পরিষ্কার দান ও সংঘদান উৎসব সম্পন্ন  স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের ঈদ উপহার বিতরণ ব্যক্তিস্বার্থ ভুলে দেশ ও জনস্বার্থে এক সাথে কাজ করার আহ্বান: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা  দেশের নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে শপথ নিলেন ২০ হাজার মানুষ

মঈন উদ্দীন:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ৩৮১ বার

বিজয়ের ৫০ বছর পূর্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল থাকার শপথ করিয়েছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে করানো এ শপথে অংশ নেন রাজশাহীর প্রায় ২০ হাজার মানুষ। বৃহস্পতিবার বিকালে জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম থেকে তারা শপথ নেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য স্টেডিয়ামে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর, পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল বাতেন, রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক, জেলা প্রশাসক আব্দুল জলিল, জেলার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনসহ সরকারি সব দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সব সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মানুষ অংশ নেন। প্রায় ২০ হাজার মানুষ শপথ নেন বলে জেলা প্রশাসন জানিয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল থেকে বঙ্গবন্ধুর আদর্শে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ, দেশের মানুষের কল্যাণে সর্বশক্তি নিয়োগ এবং দেশকে ভালবাসার শপথ নেন তাঁরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net