1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মেহেরপুরে ৫ বছরের শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে মানব সেবা সোসাইটির উদ্যোগে দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ কোম্পানীগঞ্জে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় আহত ১  ঈদগাঁওয়ে সাধারন শিক্ষার্থীদের সম্মানে উপজেলা শিবিরের ইফতার মাহফিল নোয়াখালীর বসুরহাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান  শ্রমিকদের শৃঙ্খলা ও অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক দল সব সময় সোচ্চার থাকবে: মীর হেলাল এমপি ঈদগাঁওয়ে ইজিবাইক চুরি চক্রের মূল রহস্য উদঘাটন, গ্রেপ্তার-২ ধর্ম আলো বৌদ্ধ বিহারে অষ্ট পরিষ্কার দান ও সংঘদান উৎসব সম্পন্ন  স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের ঈদ উপহার বিতরণ ব্যক্তিস্বার্থ ভুলে দেশ ও জনস্বার্থে এক সাথে কাজ করার আহ্বান: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা  দেশের নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী

মেহেরপুরে ৫ বছরের শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

মাজেদ রেজা বাঁধন,ঝিনাইদহ প্রতিনিধি-
  • আপডেট টাইম : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৩৩৬ বার

মেহেরপুরের গাংনীতে ৫ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী মোখলেছুর রহমান লাল্টু (৪০) নামে এক ধর্ষককে গ্রেফতার করেছে ঝিনাইদহ র‌্যাব-৬।
সোমবার দুপুরে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোঃ শরিফুল আহসান প্রেস বিফ্রিং’এ জানান, রোববার রাতে চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার সীমান্তবর্তী এলাকার বড়বলদিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহারবাটি বাঙ্গালপাড়া গ্রামের সাইনুদ্দিনের ছেলে।
শরিফুল আরও জানান, মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের ৫ বছরের শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামী চুয়াডাঙ্গার বড়বলদিয়া গ্রামে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে লাল্টুকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারের তাকে গাংনী থানায় সোপর্দ করা হয়। উল্লেখ্যঃ গত ১৭ অক্টোবর সাহারবাটি গ্রামের বাঙ্গালপাড়ায় ব্র্যাক স্কুলের নার্সারী পড়–য়া ৫ বছরের এক কন্যা শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণ করে লাল্টু। এ ঘটনা পরিবারের লোকজন জানতে পারলে নির্যাতিতার মা বাদী হয়ে লাল্টুকে আসামী করে গাংনী থানায় একটি মামলা দায়ের করে। এরপর থেকেই পলাতক ছিল লাল্টু।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net