1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সানজিদের পরিচালনায় জুটি হলেন ইমতু-তানহা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
একটি মহল নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চালাচ্ছে : আবুল কালাম ১০ম নারায়ণগঞ্জ ওপেন কারাতে চ্যাম্পিয়ানশীপ-২০২৬ অনুষ্ঠিত  বিএনপিকে ভোট দিলে দেশ ঋন খেলাপী, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় কর্নেল অলি আহমেদ ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ  হাদি হত্যায় জাতিসংঘকে ‘তদন্তের প্রস্তাব’ দেবে অন্তর্বর্তী সরকার পোকখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী সম্পন্ন  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান কুমিল্লা’য় একুশে টিভির অফিসে ক্যামেরাপার্সন ইয়াবাসহ আটক

সানজিদের পরিচালনায় জুটি হলেন ইমতু-তানহা

রেজা শাহীন:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৪৬৭ বার

অভিনেতা ও প্রযোজক সানজিদ খান প্রিন্স। তিনি পরিচালনাও করেন। সম্প্রতি নির্মাণ করেছেন একটি বিজ্ঞাপন। উত্তরা’র ইন ডোর ও আউট ডোর লোকেশনে শুটিং সম্পন্ন হয়েছে এর। বেঙ্গল ফ্রেশের ফ্রোজেন ফুড আইটেমের প্রচারে দেখা যাবে বিজ্ঞাপনিটি।

এতে জুটি হয়ে অংশ নিয়েছেন মডেল ও অভিনেতা ইমতু রাতিশ এবং চিত্রনায়িকা তানহা তাসনিয়া।

প্রিন্স জানান, বর্তমানে বিজ্ঞাপনটির পোস্ট প্রডাকশনের কাজ চলছে। ডিওপি মিঠু মনিরের সুনিপুণ চিত্রধারণ এবং ইমতু-তানহার চমৎকার অভিনয় বিজ্ঞাপনটিকে বেশ উপভোগ্য করে তুলেছে। এটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে বলে প্রত্যাশা পরিচালকের।

সানজিদ খান প্রিন্স বিজ্ঞাপনটি নিয়ে বলেন, ‘আমাদের ইউনিটের প্রত্যেক শিল্পী কলাকুশলী খুব সহযোগিতা করেছেন কাজটি ভালোভাবে শেষ করতে। সব মিলিয়ে বলা যায় মনের মতো একটি কাজ শেষ করতে পেরেছি।’

বিজ্ঞাপনটি নিয়ে ইমতু জাগো নিউজকে বলেন, ‘টিভিসিতে কাজ করাটা সবসময় আমি উপভোগ করি। এখানে সাধারণত বেশ যত্ন নিয়ে কাজ করা হয়। সানজিদ খান প্রিন্স ভাইও চমৎকার একটি টিম নিয়ে কাজ করেছেন। তানহা তাসনিয়াও বেশ হেল্পফুল একজন কো আর্টিস্ট। কাজটি করে এনজয় করেছি। আশা করছি দর্শক টিভিসিটি দেখে মুগ্ধ হবেন।’

নায়িকা তানহা বলেন, ‘ভালো কাজগুলো করার সময়ই আঁচ করা যায়। বিজ্ঞাপনটির পরিকল্পনা, বাজেট, নির্মাণশৈলী সবই দারুণ ছিলো। এটি প্রচারের অপেক্ষায় রয়েছি আমি।’

নতুন বছরের প্রথম থেকেই বিজ্ঞাপনটি দেশের নানা টিভি চ্যানেলসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে প্রচার শুরু হবে বলে নিশ্চিত করলেন প্রিন্স।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net