1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে অস্ত্র-গুলিসহ ‌র‌্যাব'র হাতে একজন গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খুটাখালীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন সরকারি স্বাস্থ্যসেবায় ১০ হাজার কমিউনিটি প্যারামেডিককে অন্তর্ভুক্তির দাবি আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে: এফএফডব্লিউসি সাতকানিয়ায় আঞ্চলিক সড়কের বেহাল দশা; চরম দুর্ভোগে জনসাধারণ রামগড়ে শিক্ষার্থীকে অপহরণের হুমকির অভিযোগ, থানায় অভিযোগের পরও সুবিচার না পাওয়ার দাবি মাগুরার শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান সিসিটিভির নজরদারিতে কেরানীহাট, নিরাপদ নগর গড়ার প্রত্যয় এমপি শাহজাহান চৌধুরীর ঈদগাঁওয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

বাঁশখালীতে অস্ত্র-গুলিসহ ‌র‌্যাব’র হাতে একজন গ্রেপ্তার

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রামঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩০৯ বার

চট্টগ্রামের বাঁশখালীতে অস্ত্রসহ মুহাম্মদ সাহাব উদ্দিন (৪০) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময় তার কাছ থেকে তিনটি ওয়ান শুটারগান, ৮ রাউন্ড কার্তুজ ও রামদা উদ্ধার করা হয়।

শনিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টায় বাঁশখালী থানাধীন হালিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাহাব উদ্দিন জলদস্যু বাহিনীর প্রধান ইউনুস করিমের সহযোগী।

তিনি বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের সরল গ্রামের মৃত শামসু মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মুহাম্মদ নুরুল আবছার।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাঁশখালীর হালিয়াপাড়া থেকে সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে তিনটি ওয়ান শুটারগান, ৮ রাউন্ড কার্তুজ ও রামদা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আজকে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net