1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এতিমদের সাথে সেহেরি করলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জামায়াতের ‘নাগরিক সেবা অ্যাপ’ উদ্বোধন ঈদগাঁওয়ে ৬০০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদগাঁওয়ে হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেফতার চট্টগ্রাম আঞ্চলিক শিল্প অঞ্চল শ্রমিক দলের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন বৃহত্তর ঈদগাহ জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের প্রস্তুতি সভা সম্পন্ন  ঈদগাঁওয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের মতবিনিময় সভা স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্য জোটের নেত্রীবৃন্দের সৌজন্য সাক্ষাৎ খাগড়াছড়িতে খুচরা সার বিক্রেতাদের বহাল রাখার দাবিতে স্মারকলিপি প্রদান শেরপুরের বিশিষ্ট কবি-সাংবাদিক তালাত মাহমুদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ নাঙ্গলকোট ছাত্র ফোরামের ২৬-২৭ সেশনের কমিটি গঠন  

এতিমদের সাথে সেহেরি করলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ২৯৮ বার

রাজধানীতে এতিমদের সাথে সেহরী করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারন সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।।

শনিবার ভোর রাতে রাজধানীর মগবাজার এলাকায় অবস্থিত ‘মগবাজার মাদ্রাসার’ এতিম ছাত্রদের সাথে তিনি সেহরীতে অংশ নেন।

এর আগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও মুক্তি কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুস্থতা কামনায় পবিত্র কোরআন খতম, দোয়া ইউনুস ও দোয়া মোনাজাতের আয়োজন করেন সাইফ মাহমুদ জুয়েল।

ছাত্রদল নেতা রাফিজুল হাই রাফিজের আয়োজনে দোয়া পরবর্তী সেহেরিতে ছাত্রদলের সাধারণ সম্পাদকের সাথে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন।

এসময় সাইফ মাহমুদ জুয়েল বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল এদেশের সবচেয়ে জনপ্রিয় ছাত্রসংগঠন। ছাত্রদল মানবতার কথা বলে, ছাত্রদল গণ মানুষের অধিকারের কথা বলে। ছাত্রদল মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই-সংগ্রাম করে। আমাদের সাংগঠনিক অভিভাবক, সাম্য ও মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা দেশনায়ক তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কে মানবিক হওয়া নির্দেশনা দিয়ে থাকেন। তারই অংশ হিসেবে আজ এই এতিমদের সাথে সেহরীতে অংশ নেয়া। ইনশাআল্লাহ ভবিশ্যতেও মানবকল্যানমূলক সকল কাজে ছাত্রদলের অংশগ্রহণ থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net