1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে বিশিষ্টজনদের সাথে কেন্দ্রীয় যুবলীগ নেতা জসিমের মতবিনিমিয় - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিল আযীম কনফারেন্স অনুষ্ঠিত  সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন  কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব

চৌদ্দগ্রামে বিশিষ্টজনদের সাথে কেন্দ্রীয় যুবলীগ নেতা জসিমের মতবিনিমিয়

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২১ মে, ২০২২
  • ৩৮৯ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিশিষ্টজনদের সাথে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী কমিটির সদস্য, চৌদ্দগ্রামের কৃতি সন্তান মোহাম্মদ জসিম উদ্দিন।

শুক্রবার (২০ মে) বিকালে হোটেল অফবিটে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চৌদ্দগ্রাম পৌরসভা এলাকাসহ উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে আগত বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্টজনসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় কেন্দ্রীয় যুবলীগ নেতা মোহাম্মদ জসিম উদ্দিন সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করে উন্নয়ন অগ্রযাত্রাকে আরও বেগবান করতে সরকারকে সহযোগিতা করতে সকলের প্রতি উদাত্ত আহবান জানান।

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে সরকার পদ্মা সেতু নির্মাণসহ অনেকগুলো মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে। সরকারের অভূতপূর্ব এ সাফল্যে আমরা গর্ববোধ করি। চৌদ্দগ্রামসহ সমগ্র দেশকে আরও এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net