1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের বিরুদ্ধে আইনি নোটিশ, একাধিকবার আপোষনামা দিয়েও প্রতারণার অভিযোগ মুন্সী নেছারের বিরুদ্ধে ব্যবসা সহজীকরণ, ডিরেগুলেশন ও সৃজনশীল অর্থনীতির বিকাশে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী গফরগাঁও পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে একরাম উল্লাহর মনোনয়ন আ’লীগ ছেড়ে বিএনপিতে যোগদিয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা খুটাখালী বিএনপির কাউন্সিল ও সম্মেলনে  সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা তৃণমূল রাজনীতির পরীক্ষিত সৈনিক মোঃ ফরিদুল ইসলাম জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা

রামগড় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত

আলমগীর হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি।।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ৩৫৩ বার

খাগড়াছড়ি রামগড় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির কাউন্সিল সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ মে ) দুপুরে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।

সকালে জাতীয় ও দলীয় সংগ্রীতের মধ্য দিয়ে পতাকা উত্তোলন করে প্রধান অতিথি ওয়াদুদ ভূইয়া ও অতিথিরা। অনুষ্ঠিত রামগড় উপজেলা বিএনপির উক্ত কাউন্সিলে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে হাফেজ আহম্মদ ভূইয়াকে সভাপতি, নুর হোসেন নুরুকে সাধারন সম্পাদক ও শেফায়েত উল্ল্যাহ ভূইয়াকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়।

এছাড়াও রামগড় পৌর বিএনপির কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে জসিম উদ্দিনকে সভাপতি, মোঃ আলা উদ্দিনকে সাধারন সম্পাদক ও শেফায়েত মোর্শেদ ভূইয়া (মিঠু) কে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়।

বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বক্তব্যে বলেন, লুটপাট করে বিদেশে অর্থ পাচার করে আওয়ামীলীগের এমপি মন্ত্রীরা এখন পালানোর পথ খুঁজছে।

তিনি বলেন, সময় বেশি দুরে নয়, এবারের আন্দোলনে আওয়ামীলীগের দূর্নীতিবাজরা বাংলাদেশ থেকে পালানোর সুযোগ পাবে না মন্তব্য করে অবৈধ আওয়ামীলীগ সরকারের কর্তাদেরও পরিণতি শ্রীলঙ্কার মত অপেক্ষা করছে বলে হুশিয়ারী জানান। এ সময় দেশবাসীর কষ্টের কথা উল্লেখ করে সরকারের লোক দেখানো উন্নয়নের নামের আড়ালে হাজার কোটি টাকা লোপাট এর অভিযোগ করে ওয়াদুদ ভূইয়া।

এ সময় তিনি আন্দোলনের জন্য সকল নেতাকর্মীদের দেশ ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ ভাবে প্রস্তুত থাকার আহবান জানান।

রামগড় উপজেলা বিএনপির সভাপতি হাফেজ আহাম্মদ ভূইয়ার সভাপতিত্বে এতে এতে প্রধান বক্তা ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সিঃ সহ সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সহ সভপতি ক্ষেত্র মোহন রোয়াজা, যুগ্ম-সম্পাদক এড. মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা, আবু তালেব, নাবু ক্ষনি রঞ্জন ত্রিপুরা প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net