1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জয়পুরহাটে এক গৃহবধূকে জবাই করে হত্যা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে সাধারন শিক্ষার্থীদের সম্মানে উপজেলা শিবিরের ইফতার মাহফিল নোয়াখালীর বসুরহাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান  শ্রমিকদের শৃঙ্খলা ও অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক দল সব সময় সোচ্চার থাকবে: মীর হেলাল এমপি ঈদগাঁওয়ে ইজিবাইক চুরি চক্রের মূল রহস্য উদঘাটন, গ্রেপ্তার-২ ধর্ম আলো বৌদ্ধ বিহারে অষ্ট পরিষ্কার দান ও সংঘদান উৎসব সম্পন্ন  স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের ঈদ উপহার বিতরণ ব্যক্তিস্বার্থ ভুলে দেশ ও জনস্বার্থে এক সাথে কাজ করার আহ্বান: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা  দেশের নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী এনায়েত বাজার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী লায়ন মো.জিয়াউল হক সোহেল  রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয়

জয়পুরহাটে এক গৃহবধূকে জবাই করে হত্যা

শাকিল আহমেদ জয়পুরহাট অফিস ঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৪৬০ বার

জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের দুদাইল নোয়াপাড়া এলাকায় শিপন বেগম (৪০) নামের এক গৃহবধূকে জবাই করে হত্যা করা হয়েছে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুদাইল নোয়াপাড়া গ্রামের মোজাম্মেল হোসেনের স্ত্রী তিন সন্তানের জননী শুক্রবার দিবাগত (২৮ মে) রাতে তার শয়ন কক্ষে এবং মোজাম্মেল ও তার সন্তানেরা আলাদা আলাদা ঘরে ঘুমিয়ে ছিলেন।

রাত আনুমানিক ২ টা থেকে আড়াইটার মধ্যে শয়ন কক্ষের ভিতর ঘুমন্ত অবস্থায় ওই গৃহবধূকে জবাই করে হত্যা করা হয়। হঠাৎ করে রাত ৩ টার দিকে নিহতের স্বামী- সন্তানের চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে দেখতে পায় মোজাম্মেল তার স্ত্রীর গলাকাটা স্থানে কাপড় জাতীয় কিছু দিয়ে ধরে রক্ত আটকানোর চেষ্টা করছিল।

খবর পেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও হত্যাকান্ডের তথ্য উদঘাটনসহ মরদেহটি উদ্ধার করতে শনিবার ভোরে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত শুরু করেন।

স্থানীয়দের ধারণা জমিজমা সংক্রান্ত জেরের ফায়দা হাসিলের লক্ষ্যে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে।

কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনউদ্দীন জানান, খবর পেয়ে তিনি সঙ্গীয় অফিসার ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন এবং মরদেহের সুতরহাল রিপোর্ট করা হয়েছে। হত্যা রহস্য উদঘাটনে বিভিন্ন তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে এবং ঘটনাস্থলে সিআইডি, ডিবিসহ পুলিশের বিভিন্ন টিম কাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net