1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পাঁচবিবিতে মাদক ব্যবসার টাকা নিয়ে সংঘর্ষে আহত-৪ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে মানব সেবা সোসাইটির উদ্যোগে দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ কোম্পানীগঞ্জে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় আহত ১  ঈদগাঁওয়ে সাধারন শিক্ষার্থীদের সম্মানে উপজেলা শিবিরের ইফতার মাহফিল নোয়াখালীর বসুরহাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান  শ্রমিকদের শৃঙ্খলা ও অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক দল সব সময় সোচ্চার থাকবে: মীর হেলাল এমপি ঈদগাঁওয়ে ইজিবাইক চুরি চক্রের মূল রহস্য উদঘাটন, গ্রেপ্তার-২ ধর্ম আলো বৌদ্ধ বিহারে অষ্ট পরিষ্কার দান ও সংঘদান উৎসব সম্পন্ন  স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের ঈদ উপহার বিতরণ ব্যক্তিস্বার্থ ভুলে দেশ ও জনস্বার্থে এক সাথে কাজ করার আহ্বান: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা  দেশের নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী

পাঁচবিবিতে মাদক ব্যবসার টাকা নিয়ে সংঘর্ষে আহত-৪

শাকিল আহমেদ জয়পুরহাট অফিস,
  • আপডেট টাইম : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৩৪৪ বার

জয়পুরহাটের পাঁচবিবির কড়িয়া বাজারে মাদক ব্যবসার পাওনা টাকাকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় দু গ্রুপের সংর্ষষে ৪জন আহত হয়েছে। আহতদের উপজেলা ও জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সন্ধ্যায় উপজেলার কড়িয়া সরদারপাড়া গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে এস্তামুল ও কদুবাড়ী গ্রামের শরিফ উদ্দিনের ছেলে বাবুর সঙ্গে কড়িয়া বাজারে ফেন্সিডিল ব্যবসার পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে দু’পক্ষ সংঘর্ষের জড়িয়ে পড়ে। এতে এস্তামুল (৩৫) মারাত্মক আহত হলে তাকে এলাকার লোকজন জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে।

এরপর আবারো বাবু গ্রুপ ইস্তামুলের দোকানের কর্মচারী সুমনকে মারপিট করতে থাকলে স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে বাবু গ্রুপকে গণধোলাই দিতে শুরু করে। খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় কদুবাড়ী গ্রামের হাবিব(৪০), বাবু (৩৫)কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সুমনকে (২৫) জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে। এ বিয়য়ে আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান মামূনুর রশিদ মিল্টন বলেন, তাদের মধ্যে ব্যবস্যা সংক্রান্ত অভ্যন্তরীণ বিষয়ে মত বিরোধের কারণে মারপিটের ঘটনা ঘটে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন, এব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায়নি। পেলে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net