1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে আলকরা ইউনিয়ন আ’লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্ম আলো বৌদ্ধ বিহারে অষ্ট পরিষ্কার দান ও সংঘদান উৎসব সম্পন্ন  স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের ঈদ উপহার বিতরণ ব্যক্তিস্বার্থ ভুলে দেশ ও জনস্বার্থে এক সাথে কাজ করার আহ্বান: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা  দেশের নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী এনায়েত বাজার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী লায়ন মো.জিয়াউল হক সোহেল  রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয় ঈদগাঁওয়ে পেশাজীবীদের সম্মানে উপজেলা ক্রিকেটার্স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের জন্মদিনে সুশীল ফোরামের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা

চৌদ্দগ্রামে আলকরা ইউনিয়ন আ’লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৭ মে, ২০২২
  • ২৮০ বার

কুমিল্লার চৌদ্দগ্রাম আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আলকরা ইউনিয়ন আ’লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মে) বিকালে উপজেলার আলকরা ইউনিয়নের আলকরা হাফিজুল ইসলাম চৌধুরী উচ্চ বিদ্যালয় হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি আব্দুস সোবহান ভূঁইয়া হাসান।

সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, এনামুল হক খন্দকার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ্, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য ভিপি ফারুক আহমেদ মিয়াজী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু নন্দন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কামরুল আলম মোল্লা, রফিকুল ইসলাম, কামরুল হাসান মুরাদ, ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, মোশারেফ হোসেন, প্রভাষক নায়িমুর রহমান মজুমদার মাছুম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ছৈয়দ আহম্মদ ভূঁইয়া খোকন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলকরা ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, ইউনিয়ন আ’লীগের সভাপতি খোরশেদ আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক জিয়াদ হোসেন জাবেদ, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাইন উদ্দিন ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান ইসমাঈল হোসেন বাচ্চু, ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি সেলিম ভূঁইয়াসহ ইউনিয়ন আ’লীগের বিভিন্ন পর্যায়ের কাউন্সিলরবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net