1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে মানব সেবা সামাজিক সংগঠনের ঈদ উপহার প্রদান - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্ম আলো বৌদ্ধ বিহারে অষ্ট পরিষ্কার দান ও সংঘদান উৎসব সম্পন্ন  স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের ঈদ উপহার বিতরণ ব্যক্তিস্বার্থ ভুলে দেশ ও জনস্বার্থে এক সাথে কাজ করার আহ্বান: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা  দেশের নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী এনায়েত বাজার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী লায়ন মো.জিয়াউল হক সোহেল  রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয় ঈদগাঁওয়ে পেশাজীবীদের সম্মানে উপজেলা ক্রিকেটার্স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের জন্মদিনে সুশীল ফোরামের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা

নবীনগরে মানব সেবা সামাজিক সংগঠনের ঈদ উপহার প্রদান

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : সোমবার, ২ মে, ২০২২
  • ৪০৩ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মানব সেবা সামাজিক সংগঠনের উদ্যোগে অসহায়, গরীব ও দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী উপহার প্রদান করা হয়েছে।

শনিবার (৩০ এপ্রিল) নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আনুষ্ঠানিক ভাবে শতাধিক সুবিধাভোগিদের মাঝে এ উপহার প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি আরিফুল ইসলাম রবেল এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, প্রধান শিক্ষক মোঃ আবু মোছা, সাবেক মেয়র মোহাম্মদ মাইনু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ, শিক্ষক দেলোয়ার হোসেন, সিটিভির সিইও রবিন সাইফ।

সংগঠনের সদস‍্যরা উপস্থিত থেকে সুবিধাভোগিদের মাঝে ঈদ সামগ্রি সরবরাহ করে।

সংগঠনের সভাপতি আরিফুল ইসলাম রবেল বলেন, আমরা সবসময় সমাজের অসহায় মানুষের পাশে আছি এবং থাকব ইনশাআল্লাহ।

উল্লেখ্য যে, এ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনটি প্রতিবছর উপজেলার বিভিন্ন এলাকায় গরীব অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণসহ ঈদ সামগ্রি বিতরণ করে আসছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net