1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল ডিগ্রী কলেজে এইচ,এস,সি ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়,প্রতিষ্ঠানে তালা দিলেন শিক্ষার্থীরা ! - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ফজরের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটহাজারী উপজেলা শাখার মে দিবস পালন সাতকানিয়ায় বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশনের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার কুমিল্লা ইপিজেড এর বিষাক্ত বর্জ্য খালে প্রবাহ বন্ধ করতে হবে :  মনিরুল হক চৌধুরী এমপি  একটি কালভার্ট হলে ভিক্টোরিয়া কলেজের জলাবদ্ধতা কমে যাবে : কৃষিমন্ত্রী ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী কক্সবাজারের ঈদগাঁওয়ে অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার-৩ ক্ষতিগ্রস্থ কৃষকদের মানববন্ধন ৫০০ একর জমির মুগডাল বিনষ্ট,কোটি টাকার ক্ষতির আশংকা

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল ডিগ্রী কলেজে এইচ,এস,সি ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়,প্রতিষ্ঠানে তালা দিলেন শিক্ষার্থীরা !

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : বুধবার, ২২ জুন, ২০২২
  • ৩০৩ বার

সরকারি নির্দেশনা অমান্য করে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল ডিগ্রি কলেজে এইচএসসি ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের কারনে প্রতিষ্ঠান গেটে তালা দিয়েছে শিক্ষার্থীরা৷ পরে গেটের বাইরে আন্দোলন করেন শিক্ষার্থীরা ৷ মঙ্গলবার (২১জুন) সরেজমিনে গিয়ে দেখা যায়, শিক্ষা প্রতিষ্ঠানটির প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা৷ প্রতিষ্ঠানের ভিতরে তালাবদ্ধ রয়েছেন শিক্ষক ও কর্মচারীবৃন্দ৷ “অতিরিক্ত ফি কেন,কলেজ তুই জবাব দে ” এ স্লোগানে মাঠে আন্দোলন করছে শিক্ষার্থীরা৷

ফরম পূরণ করতে আসা শিক্ষার্থী সাকিল হোসেন বলেন, সরকারি বিধি অনুযায়ী আমাদের বোর্ড ফি ২ হাজার ৩৩০ টাকা সাথে বাড়তি কিছু ফি যুক্ত হবে৷ কিন্তু এটা বাড়িয়ে ৪ হাজার ৫৮০ টাকা করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ৷ যা একেবারে শিক্ষার্থীদের ওপর নির্যাতন৷ এটা উনারা লুটেপুটে খায়৷ আরেক শিক্ষার্থী আখি ইসলাম বলেন, পার্শ্ববর্তী ডিগ্রি কলেজে নেওয়া হচ্ছে ২ হাজার ৮০০ টাকা আর আমাদের ৪ হাজার ৫০০ টাকা৷ একই নিয়মে ২ কলেজের ২ রকম ফরম পূরণের ফি হয় কেমনে? প্রতিবছরে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ অতিরিক্ত ফি নেয়। আমরা আমাদের নির্দিষ্ট ফি এর বাইরে একটাও বেশী দিবনা৷ যদি না মানা হয় তাহলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব৷ এ বিষয়ে জানতে চাইলে রাণীশংকৈল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক বলেন, এখন ব্যস্ত আছি৷বিষয়টি সমাধানে আমরা বসেছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net