1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জয়পুরহাটে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে সাধারন শিক্ষার্থীদের সম্মানে উপজেলা শিবিরের ইফতার মাহফিল নোয়াখালীর বসুরহাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান  শ্রমিকদের শৃঙ্খলা ও অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক দল সব সময় সোচ্চার থাকবে: মীর হেলাল এমপি ঈদগাঁওয়ে ইজিবাইক চুরি চক্রের মূল রহস্য উদঘাটন, গ্রেপ্তার-২ ধর্ম আলো বৌদ্ধ বিহারে অষ্ট পরিষ্কার দান ও সংঘদান উৎসব সম্পন্ন  স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের ঈদ উপহার বিতরণ ব্যক্তিস্বার্থ ভুলে দেশ ও জনস্বার্থে এক সাথে কাজ করার আহ্বান: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা  দেশের নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী এনায়েত বাজার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী লায়ন মো.জিয়াউল হক সোহেল  রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয়

জয়পুরহাটে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

শাকিল আহমেদ জয়পুরহাট অফিস ঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ৪৮২ বার

জয়পুরহাটের ক্ষেতলালে সড়ক দূর্ঘটনায় সেতু সাহা (২২) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ জুন) সকাল ১১ টার দিকে ক্ষেতলাল উপজেলার জয়পুরহাট-বগুড়া সড়কের বটতলী বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
জানা গেছে, দুইটি মোটরসাইকেলে চারজন একসাথে জয়পুরহাটে আসার পথে বটতলী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সেতুর মৃত্যু হয়।
নিহত কলেজ ছাত্র সেতু সাহা বগুড়া জেলার ধুনট উপজেলার অফিসার পাড়া গ্রামের বাসিন্দা স্বপন সাহার ছেলে। সে বগুড়ার আজিজুল হক কলেজের রসায়ন বিভগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন ইয়াজদানী জানান, ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ও ট্রাকসহ চালক রাজু আলী (২২) কে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করলে ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net