1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে টিন-কাথায় মোড়ানো অবস্থায় নারীর অর্ধ গলিত লাশ উদ্ধার! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় বরিশাট ঈদগাহ উন্নয়ন কমিটির জরুরি সভা অনুষ্ঠিত  সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু নিউজিল্যান্ডে মুনজের ঈদ পুনর্মিলনীতে প্রবাসী বাংলাদেশীদের মিলনমেলা ঈদগাঁওয়ে  খাল থেকে যুবকের লাশ উদ্ধার কোম্পানীগঞ্জে ঘুষ বানিজ্যের অভিযোগ ইউএনও’র সহকারী’র বিরুদ্ধে  নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ এর শুভ উদ্ভোদন  ঈদগাঁওয়ে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘরের ছেলে ফিরলেন প্রধানমন্ত্রী হয়ে, আনন্দে মাতোয়ারা বগুড়া ইসলামপুর সরকারী খালে বাঁধ দিয়ে হাকিম আলীর চিংড়ি ঘের, নিরব ভুমিকায় প্রশাসন, সংবাদের প্রতিবাদ মাগুরার শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

শ্রীপুরে টিন-কাথায় মোড়ানো অবস্থায় নারীর অর্ধ গলিত লাশ উদ্ধার!

শ্রীপুর (গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ২৭৪ বার

গাজীপুরের শ্রীপুরে টিন দিয়ে মোড়ানো অবস্থায় অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া (২ নং সিএন্ডবি) বাজারের পূর্ব পাশের স্থানীয় কামরুজ্জামানের পতিত জায়গা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এস আই) আমজাদ হোসেন জানান, ওই স্থানে লাশ পড়ে থাকতে দেখে শ্রীপুর থানায় খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই নারীর লাশ উদ্ধার করে। লাশটি টিন ও কাথা দিয়ে মোড়ানো অবস্থায় ছিল। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবি আই) ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণ করা হচ্ছে অজ্ঞাত ওই নারীকে অন্য কোথাও হত্যার পর দুষ্কৃতিকারীরা বুধবার (০৩ আগস্ট) দিবাগত রাতের কোন এক সময় লাশটি পতিত জায়গায় ফেলে গেছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net