ঢাকা   ০৪:২০:২৭ এএম, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ কারাগার থেকে বের হয়ে যুবলীগ নেতা ইমরানের  হুমকি, থানায় অভিযোগ  মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

ছোট ভাইয়ের জানাজায় এসে মারা গেলেন বড় ভাই

শ্রীপুর(গাজীপুর)থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩
  • ৫৪২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ছোট ভাইয়ের জানাজায় এসে মারা গেলেন বড় ভাই
মুন্সীগঞ্জ থেকে গাজীপুরের শ্রীপুরে ছোট ভাইয়ের জানাজা পড়তে এসে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। একই পরিবারে দুই ভাইয়ের মৃত্যুতে শোক নেমে এসেছে স্বজনদের মাঝে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বেলা ১১টায় শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

ছোট ভাই জালাল উদ্দিন (৬৫) মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার কলমা গ্রামের সুলতান শেখের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় ইলেকট্রনিক্স ব্যবসা করতেন। আর বড় ভাই জামাল শেখ (৭০) দীর্ঘদিন যাবত পুরান ঢাকায় কাপড়ের ব্যবসা করতেন।
স্বজন শওকত আলী জানান, ৬৫ বছর বয়সী জালাল উদ্দিন গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় মাওনা চৌরাস্তায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে রাতেই মুন্সীগঞ্জের লৌহজং থেকে রওনা হন বড় ভাই জামাল শেখ। রাতে তিনি ঢাকায় অবস্থান করে সকাল সাড়ে ১০টায় ছোট ভাইকে শেষ দেখা দেখতে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় তার বাড়িতে যান। ছোট ভাইয়ের মুখ দেখা মাত্রই জামাল মাটিতে ঢলে পড়েন। স্থানীয় হাসপাতালে দনেওয়ার পথে তিনি মারা যান। স্বজনদের ধারণা দুই ভাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

শ্রীপুর পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. আলী আজগর বলেন, ছোট ভাইয়ের জানাজায় অংশ নিতে এসে বড় ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জালাল উদ্দিন খুব ভালো মানুষ এবং সফল ব্যবসায়ী ছিলেন। আমরা তার রূহের আত্মার মাগফেরাত কামনা করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি