1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বর্ণাঢ্য ও বর্ণিল নানান কর্মসুচী পালনের মধ্যদিয়ে দিনাজপুর ফুলবাড়ী গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয়ের শততম বর্ষ উদযাপন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা কর্ণফুলীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন কৃষকদের আত্মনির্ভরশীল ও স্বচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী আজ পহেলা বৈশাখ : বাংলা ১৪৩৩ সালের প্রথম দিন নোয়াখালী-১ আসনে এমপি, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বিজয়েসুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন এমপি ফখরুল ইসলাম  কুমিল্লায় এনসিপি’র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

বর্ণাঢ্য ও বর্ণিল নানান কর্মসুচী পালনের মধ্যদিয়ে দিনাজপুর ফুলবাড়ী গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয়ের শততম বর্ষ উদযাপন

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :
  • আপডেট টাইম : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৪২ বার

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, আজ থেকে ১৪ বছর আগে ক্ষমতাসীন ৪ দলীয় জোট সরকারের আমলে দেশের শিক্ষাঙ্গন গুলোতে সন্ত্রাসী, জঙ্গি ও মাদকের রাজত্ব কায়েম হওয়়ার কারণে শিক্ষা ব্যবস্থা ধ্বংসস্তুপে পরিণত হয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের অধীনে ড.কুদরতি খুদা শিক্ষা কমিশন বাস্তবায়ন এবং শিক্ষার উন্নয়নকে সর্ব্বচ বিশেষ গুরুত্ব দিয়ে শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী হিসেবে গড়ে তোলা হয়েছে।

তিনি বলেন, এখন আর শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার জন্য কোথাও ধরনা দিতে হয় না, নিজ এলাকায় থেকেই ডিজিটাল পদ্ধতি এর মাধ্যমে শিক্ষার্থীরা ফরম পূরণ করে কলেজ ও বিশ্ববিদ্যালয়়সহ সকল প্রতিষ্ঠানে ভর্তি হতে পারছে। এই সরকারের আমলে শিক্ষার্থীদের ঝড়ে় পড়ার হার নেই বললেই চলে। বিএনপি শিক্ষা ব্যবস্থা নিয়ে যতই মিথ্যাচার করুক না কেনো, জনগন তা কখনোই মেনে নেবে না । আমরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়়ী বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের বই উৎসবের মাধ্যমে নতুন বই হাতে তুলে দিয়েছি । মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে শতবর্ষী জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দেশের সঠিক ইতিহাস জেনে মানবিক গুণাবলী সম্বলিত আলোকিত মানুষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

১১ ফেব্রুয়ারী শনিবার সকালে ইতিহাস ঐতিহ্য ও গৌরবের শততম বর্ষ উদযাপন উপলক্ষে দিনাজপুর ফুলবাড়ী গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী নানান কর্মসূচি পালন করা হয়। শততম বর্ষপূর্তিতে ¦বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয়় পতাকা উত্তোলন, কবুতর মুক্ত করণ, ভাস্কর্য ও নামফলক উম্মোচন এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি । এসময় অনুষ্ঠানে উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী আ্যডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

এর আগে ১৯২০ সালে প্রতিষ্ঠিত ফুলবাড়ী গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যলয়ের মোট ৬৫টি ব্যাচের নানান বয়সী হাজার হাজার শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিশাল র‌্যালী স্কুল চত্বর প্রশিক্ষণ শেষে শতবর্ষ আয়োজক কমিটির আহ্বায়ক ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি উপরোক্ত কথাগুলো বলেছেন। সভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো: কামরুজ্জামান, জেলা আওয়়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলতাফুজ্জামান মিতা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম,ফুলাবাড়ি পৌরসভার মেয়়র মোঃ মাহবুব আলম লিটন।

বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির জাতীয় পরিষদ সদস্য এসএম নুরুজ্জামানের সার্বিক তত্বাবধানে ও হারুনের সঞ্চালনায় দিনব্যাপী নানান কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যায় বিদ্যালয় প্রাঙ্গনের বর্ণিল মঞ্চে দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীরের সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net