ঢাকা   ০৫:০১:০৭ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

সৈয়দপুর লায়ন্স স্কুল ও কলেজে বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ

মোঃজাকির হোসেন নীলফামারী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৭১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত লায়ন্স স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শহরের বাইপাস সড়কের নতুন ক্যাম্পাসে শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা গভর্নর লায়ন জেলা ৩১৫ এ-২ এর লায়ন আব্দুল ওহাব।

প্রতিষ্ঠানের সভাপতি লায়ন রেয়াজুল আলম রাজুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লায়ন জেলা ৩১৫ এ-২ এর সাবেক গভর্নর লায়ন জালাল আহমেদ, লায়ন জেলা ৩১৫ এ-২ দ্বীতিয় ভাইস জেলা গভর্নর মুহাম্মদ হানিফ। শুভেচ্ছা বক্তব্য প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিয়ার রহমান।

অনুষ্ঠানে খেলাধূলায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা নেচে-গেয়ে অতিথি ও আমন্ত্রিতদের স্বাগত জানান।মনোমুগ্ধকর নৃত্য সকলকে বিমোহিত করে। পুরস্কার বিতরণ শেষে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীরা নাচ, গান পরিবেশন করেন। যেমন খুশি তেমন সাজোতে শিক্ষার্থীরা কেউ সন্তানহারা মা, কেউ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রাসেল, তুরস্কে ভূমিকম্পে আহত, জাহানারা ইমাম, কেউবা মালি ইত্যাদি সেজে দর্শক- শ্রোতাকে আনন্দ দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি