1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডা. আজিজুর রহমান ফিরোজী কল্যাণ ট্রাস্ট এর শীতবস্ত্র বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 

ডা. আজিজুর রহমান ফিরোজী কল্যাণ ট্রাস্ট এর শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪২২ বার

প্রয়াত বিশিষ্ট কবি ও সমাজসেবী ডা, আজিজুর রহমান ফিরোজী স্মরণে গঠিত ডা.আজিজুর রহমান ফিরোজী কল্যাণ ট্রাস্ট চট্টগ্রামের শীর্ষস্থানীয় সেবা ও সাংস্কৃতিক সংগঠন ত্রিতরঙ্গ এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং অ্যামিয়েবল রোজগার্ডেন সহযোগিতায় দুস্থ ও অসহায় মানুষ এবং সিরাজগঞ্জ ও বগুড়া জেলার ১২ টি এতিমখানার শিশু-কিশোরদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেছে। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা পাবনা বাজারস্থ কবির বাসস্থান “ফিরোজী ভবন” চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ত্রিতরঙ্গের প্রতিষ্ঠাতা ও মহাসচিব এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং অ্যামিয়েবল রোজগার্ডেন প্রেসিডেন্ট বিশিষ্ট কবি ও সংগঠক শাওন পান্থ। ডা. মোস্তফা কামালে সভাপতি অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সিভিল সার্জন শচীন্দ্রনাথ বসাক. রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি আশরাফ আলী, সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম, শিল্পী সুবর্না রহমান সহ বগুড়া ও সিরাজগঞ্জ জেলার সুশীল সমাজ ও জনপ্রতিনিধিগণ।
প্রধান অতিথি শাওন পান্থ তাঁর বক্তব্য বলেন কবি আজিজুর রহমান ফিরোজী একজন নিবেদিত প্রাণ সমাজসেবক ছিলেন। তিনি বিভিন্ন মসজিদ মাদ্রাসা এতিমখানা প্রতিষ্ঠা করেন।  সমাজের প্রধান হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে তিনি অসহায় মানুষের সেবা করে গেছেন। তারই কর্মের ধারাবাহিকতায় এই আয়োজন। এ আয়োজনে শরিক হতে পেরে আমরা চট্টগ্রামের নন্দিত সংগঠন ত্রিতরঙ্গ এবং লায়ন্স ক্লাব অব চিটাগং অ্যামিয়েবল রোজ গার্ডেন আনন্দিত।
তিনি প্রতিবছর এই কর্মসূচি ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net