ঢাকা   ০৩:২৩:২০ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

ফটিকছড়ি সাংবাদিক পরিষদের ইফতার মাহফিল সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ৩৬৭ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রাম প্রতিনিধ

সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি বলেছেন, দেশের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। তারা উন্নয়ন সহযোগী হিসেবে অতন্দ্র প্রহরীর ভূমিকা রাখেন।

রোববার (২৪ মার্চ) নগরীর মুরাদপুর জামান হোটেলে ফটিকছড়ি সাংবাদিক পরিষদ-চট্টগ্রাম আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকারের আমলে দেশে গণমাধ্যমের ব্যাপক প্রসার হয়েছে। সাংবাদিকদের ব্যাপক কর্মসংস্থান হয়েছে। তিনি সাংবাদিকদের সামাজিকভাবে বিরূপ প্রভাব পড়ে এমন সংবাদ পরিহার করে পজিটিভ সংবাদ প্রচারের আহবান জানান।

সংগঠনের সভাপতি মহসীন কাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মির্জা মোহাম্মদ আকবর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য মাজহারুল হক শাহ চৌধুরী, বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মো. হারুণ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহ উদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, আইইবির সম্পাদক প্রকৌশলী মো. শাহজাহান, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরি, ফটিকছড়ি পৌর মেয়র ইসমাইল হোসেন, নাজিরহাট পৌর মেয়র একে জাহেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, এটিএম আবু তাহের মাসুদ, আবু আহমেদ, আমীর কাশেম, ক্রীড়া সংগঠক হাফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মো. বাকের, বিজিএমইএর সহ সভাপতি রাকিবুল আলম চৌধুরী, বিশিষ্ট আইনজীবী তরুণ কিশোর দেব, নারায়ণ হাট ইউপি চেয়ারম্যান আবু জাফর মাহমুদ, নানুপুর ইউপি চেয়ারম্যান নূরনবী রৌশন, রোটারিয়ান জামাল সিকদার, সাবেক ছাত্রনেতা আবদুল কাইয়ুম, মোহাম্মদ আলী, আবু তালেব, সাদত আনোয়ার সাদী, কাজী আহসান ইকবাল, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি চৌধুরী ফরিদ, বিএফইউজের নির্বাহী সদস্য আজহার মাহমুদ, এশিয়াটিক অয়েল কর্মকর্তা আবুল বশর আজাদ, সাবেক চেয়ারম্যান মো. শফি, মিনহাজুল ইসলাম জসিম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি