1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে শিশু মহিলা সহ আহত ৭জন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও বাজার ইজারদার আনোয়ারের বিরুদ্ধে ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভায় প্রবাসীর ঘরে সিঁধ কেটে চুরির চেষ্টা, চিৎকার শুনে পালালো চোর  যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের জেরে নবীনগরে সরকারি খাল প্রকল্পে ইউএনও’র সরেজমিন তদন্ত বিএনপির প্রতিশ্রুতি পূরণ, রামগড়ে ফ্যামেলী কার্ড পেলেন ৪৫৬ পরিবার ফ্লাইওভারে বাইক নিষিদ্ধ জানতেন না ‘কথিত সাংবাদিক’ দোষ চাপিয়ে দায়িত্বরত গণমাধ্যমকর্মীদের হুমকি অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের হ্যাটট্রিক করে আলজেরিয়াকে একাই হারিয়ে দিলেন মেসি সংবাদপত্রের কণ্ঠরোধের ইতিহাস ভুলে গেলে গণতন্ত্র বিপন্ন হবে: মো. জাহিদ

নবীগঞ্জে সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে শিশু মহিলা সহ আহত ৭জন

মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম নবীগঞ্জ (হবিগঞ্জ)
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৩২২ বার

নবীগঞ্জ (হবিগঞ্জ)

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দ্রুতগামী সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৭জন আহত হয়েছেন। রবিবার (১৭ মার্চ) বিকালে নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের মাধবপুর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়,কাজিরবাজার থেকে ছেড়ে আসা যাত্রীবাহী হবিগঞ্জ গামী একটি সিএনজি অটোরিকশা মাধবপুর নামক স্থানে পৌঁছমাত্রই ইনাতগঞ্জ দিক থেকে ছেড়ে আসা দ্রুত গতির একটি পিকআপ ঢাকা-মেট্রো- ন-১২-৫৫৫৯ নাম্বারহীন সিএনজির
সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাঁধলে এতে শিশু সহ ৭ জন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ৪জনকে আংশনকা জনক অবস্থায় সিলেট এম,এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতরা হলেন,নবীগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে আব্দুল মতিন, (৪২)জগন্নাথপুর উপজেলা হরিনাকান্দি গ্রামের দিপংকর দাশ (৪০) পিতা ডা: নলিনি,পলি রানী দাশ (৩০) স্বামী দিপংকর, অন্না রানী দাশ (৪) পিতা দিপংকর দাশ, রাজু দাশ (০৯) পিতা দিপংকর দাশ, সজলা রানী দাশ (৫৫) স্বামী চিত্ত রঞ্জন দাশ, শফির উদ্দিন (৪০) পিতা মৃত আ: সোবহান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে নবীগঞ্জ থানারএকটি পুলিশের দল ঘঠনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। নবীগঞ্জ থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী জানান, দূর্ঘটনা কবলিত পিকআপ ও সিএনজিটি উদ্ধার করে নবীগঞ্জ থানায় পুলিশের জিম্মায আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।উল্লেখ্য: সম্প্রতি উপজেলার বিভিন্ন সড়ক তথা মহাসড়কে আইন কানুনের তোয়াক্কা না করে অনেক সিএনজি অটোরিকশা ও পিক-আপ, টমটমের অদক্ষ চালকদের কারণে প্রতিনিয়ত বড় ধরনের সড়ক দূর্ঘটনার শিকার হতে হচ্ছে যাত্রী সাধারণগণ৷ এ বিষয়ে প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন সচেতন নাগরিক মহল৷

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net