ঢাকা   ০৫:০২:৩২ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

সোনারগাঁয়ে মসজিদের জমির মাটি বিক্রি করে দিলো যুবলীগ নেতা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৫১৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মো. শাহ্জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) কমিটিকে না জানিয়ে মসজিদের জমির মাটি ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে যুবলীগের দুই নেতার বিরুদ্ধে। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের সাগর ও লিপন চৌধুরীর নামে এ অভিযোগ উঠেছে। লিপন সোনারগাঁ উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরুর ভাই।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মসজিদ কমিটির সদস্যরাও বিষ্ময় প্রকাশ করছেন। তাদের কাছ থেকে মাটি কিনে প্রতারিত হওয়ায় মামলার প্রস্তুতি নিচ্ছেন ইটভাটার মালিক রানা ভূঁইয়া।

খোঁজ নিয়ে জানা যায়, চলতি বছরের এপ্রিল মাসের ৪ তারিখে মদনপুরের এম আর বি (MRB) ব্রিক ফিল্ড নামে একটি প্রতিষ্ঠানের মালিক রানা ভূঁইয়া জামপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা লিপন ও সাগর চৌধুরীর কাছ থেকে স্ট্যাম্প করে ২ লাখ টাকার বিনিময়ে ইটভাটার জন্য মাটি কেনেন। এতে দুইজনকে সাক্ষীও করা হয়, তারা হলো-পেরাব গ্রামের মৃত আ. ওয়াহিদ মিয়ার ছেলে মো. ফারুক মিয়া এবং মৃত আ. করিম মোল্লার ছেলে ও জামপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো. মোকলেছুর রহমান মোল্লা।

যে মাটির জন্য তাদের টাকা দেওয়া হয় আসলে সেই জায়গাটা ছিল মসজিদের। যখন সেখানে মাটি কাটতে যায় তখন মসজিদ কমিটি বাধা দেয়। তারা জানায়, মাটি বিক্রির বিষয়ে তারা কিছু জানেন না।

রানা ভুঁইয়া বলেন, লিপন ও সাগরকে এ বিষয় জানালে বলে কিছুদিন পর তারা মাটি দিয়ে দিবে। এরপর যখন তারা মাটি না দিলে তাদের কাছে টাকা ফেরত চান। পরে তারা টাকা দিবে বলেও কালক্ষেপণ করতে থাকে লিপন ও সাগর।

এ বিষয়ে নামপ্রকাশে অনিচ্ছুক মসজিদ কমিটির কয়েকজন সদস্য বলেন, মসজিদের জমির মাটি বিক্রির ব্যাপারে কমিটির কেউ জানে না। কিছু দিন আগে কিছু লোক মসজিদের জমি থেকে মাটি কাটতে আসলে তারা বাঁধা দেয়। তবে মসজিদের জমির মাটি কে বিক্রি করেছেন তা তারা জানেন না।

এই বিষয়ে জানতে চাইলে লিপন চৌধুরী ও সাগর চৌধুরী সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তারা ফোনটি রিসিভ করেননি।

উল্লেখ্য, নারায়ণগঞ্জর বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের মদনপুর এলাকায় এম আর বি ব্রিক ফিল্ড অবস্থিত। আর সাগর ও লিপন চৌধুরী হলো নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরুর ভাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি