1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৈয়দপুরে পৌরসভার উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে দুস্থদের মাঝে চাল ও মন্ডপের জন্য আর্থিক সহায়তা প্রদান - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

সৈয়দপুরে পৌরসভার উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে দুস্থদের মাঝে চাল ও মন্ডপের জন্য আর্থিক সহায়তা প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ২৯০ বার

মো:জাকির হোসেন নীলফামারী প্রতিনিধি:

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নীলফামারীর সৈয়দপুর পৌরসভার পক্ষ থেকে দুস্থদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। এছাড়া পূজামন্ডপ কমিটিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) বিকাল ৫ টায় পৌর কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার নুর ই আলম সিদ্দিকী।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হিন্দু কল্যাণ সমিতির সভাপতি এ্যাড. তুষার কান্তি রায়, সহ সভাপতি টিকেন্দ্র নাথ রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের আহ্বায়ক সুমিত কুমার আগারওয়ালা, পৌরসভার নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী আব্দুল খালেক, হিসাব রক্ষক আবু তাহের প্রমুখ।

উৎসব উপহার হিসেবে পৌর এলাকার ১৬ টি পূজামন্ডপের জন্য ২ হাজার টাকা এবং এর আওতাধীন প্রায় ৪৫০ জন নারী পুরুষের হাতে ১০ কেজি করে চাল তুলে দেয়া হয়। (ছবি আছে)
মোঃজাকির হোসেন
(নীলফামারী প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net