1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল ও হরিপুরে রাজবাড়িটি দ্রুত সংস্কার করে যাদুঘর করা হবে - মহাপরিচালক সাবিনা আলম, - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল ও হরিপুরে রাজবাড়িটি দ্রুত সংস্কার করে যাদুঘর করা হবে – মহাপরিচালক সাবিনা আলম,

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৩৩১ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার রাজা টংনাথের রাজবাড়ী, ও হরিপুর উপজেলার জগদল জমিদারী রাজবাড়ী পরির্দশন করেছেন (অতিরিক্ত সচিব) সাবিনা আলম। ৫ অক্টোবর শনিবার হরিপুর উপজেলার জগদল জমিদারী রাজবাড়ী ও রাণীশংকৈল উপজেলার রাজা টংকনাথের রাজবাড়ী পরির্দশন করেন। সেখানেই সংক্ষিপ্তভাবে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । এতে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে প্রত্নতত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম প্রধান অতিথির বক্তব্যে বলেন, রাজবাড়ীগুলো ইতিহাস ঐতিহ্যের প্রতিক। এগুলো সংস্কার করা জরুরী। তিনি বলেন, ইতিমধ্যে রাজা টংকনাথের রাজবাড়ী সংস্কারের কাজ চলছে। পর্য়ায়ক্রমে তিনটি রাজবাড়ী সংস্কার করে এগুলোকে যাদুঘর হিসাবে রুপান্তর করা হবে। তিনি রাজবাড়ীগুলো সংরক্ষন ও রক্ষনাবেক্ষনের জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান। পরিশেষে তিনি বলেন, রাজবাড়ীগুলো অব্যশই সংস্কার করে দ্রুত যাদুঘরে রুপান্তর করে সকলের জন্য উন্মুক্ত করা হবে। মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন-রাণীশংকৈল ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম,তাজহাট জমিদার বাড়ীর কাস্টোডিয়ান খায়রুল বাসার স্বপন,(রংপুর) কান্তস্বর প্রত্নতাত্বিক যাদুঘরের সহকারী কাস্টোডিয়ান শিহাব হোসেন (দিনাজপুর) প্রমূখ। সভায় উপস্থিত ছিলেন, মহাপরিচালকের বোন সাবেক প্রধান শিক্ষক উম্মেশ সালমা, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সুমন আলী,বাচোর ইউনিয়ন যুবদলের সভাপতি আনসারুল ইসলাম,ছাত্রদল নেতা আরজু সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, এসব রাজবাড়ী দীর্ঘদিন ধরে অবহেলিত ভাবে জরাজীর্ণ অবস্থায় পড়েথাকায় সুপ্রিম কোর্টের আইনজীবি এ্যাডভোকেট মেহেদী হাসান শুভ হাইকোর্টে রিট করায় প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের নজরে আসে। ফলে শুরু হয় সংস্কার কাজ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net