1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সালাহউদ্দিন আহমদের পক্ষ থেকে  সুবিধা বঞ্চিত অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংসদ নির্বাচন: ৩০৫ জনের প্রার্থিতা প্রত্যাহার, লড়াইয়ে ১,৯৬৭ প্রার্থী কোটি কোটি টাকা আয়, তবুও সাদামাটা বিয়ে তাদের বাংলাদেশকে সমর্থন জানিয়ে আইসিসিতে চিঠি পিসিবির আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে প্রচারণা শুরু নারায়ণগঞ্জ-৩ আসনের জামায়াতের ডঃ ইকবাল এর প্রার্থীতা বহাল দেবিদ্বারে মিনি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে: প্রধান উপদেষ্টা ছায়াতেই সোনালি স্বপ্ন: নবীনগরে হলুদ চাষে সফল কৃষক খুটাখালীর পীর ছাহেব হুজুরের ইছালে ছওয়াব মাহফিল ২২-২৩ জানুয়ারী জিয়া পরিবারের চাইতে নির্যাতিত বাংলাদেশে আর কোন পরিবার নেই,,আবুল কালাম 

সালাহউদ্দিন আহমদের পক্ষ থেকে  সুবিধা বঞ্চিত অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২৯৪ বার

সেলিম উদ্দীন, ঈদগাঁও।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এর পক্ষ থেকে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে সুবিধা বঞ্চিত অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী  বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে খুটাখালী বাজারে শতাধিক হতদরিদ্র নারী-পুরুষের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। খুটাখালী ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কেএম জুলকার নাইন এর সভাপতিত্বে বিতরনকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন  চকরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ এসএম মনজুর।

এসময় চকরিয়া উপজেলা যুবদল সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বদিউল আলম বকুল, খুটাখালী ৫ নং ওয়ার্ড যুবদল সহ-সভাপতি মোহাম্মদ শাহজাহান, যুবনেতা মোঃ কায়েস, ছাত্রদল যুগ্ম আহবায়ক মোঃ আলমগীরসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
২৫/৩/২০২৫
সেলিম উদ্দীন, ঈদগাঁও

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net