1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডেমরায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম শুরু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ মেদাকচ্ছপিয়া ঢালায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে সংসদ ভবনে হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে: স্বাস্থ্যমন্ত্রী চট্টগ্রামে ইস্কনের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্ত প্রচারণার ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী  নোয়াখালীতে ট্রেড ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য সম্মেলন অনুষ্ঠিত

ডেমরায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম শুরু

মো. বশির উদ্দিন
  • আপডেট টাইম : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৭২ বার

ডেমরা, (ঢাকা) প্রতিনিধি :

রাজধানীর ডেমরায় চলমান আতঙ্কের মহামারি ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম ও লিফলেট বিতরণ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় ডিএসসিসির ৭০ নং ওয়ার্ডের চলমান সড়ক উন্নয়ন কাজের পাশাপাশি রোববার বিকালে ষ্টাফ কোয়ার্টার থেকে অঞ্চল-৬ আঞ্চলিক কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. পারভেজ রানার নেতৃত্বে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এ সময় ডেমরার ষ্টাফ কোয়ার্টার এলাকা, দেইল্লা ঋষি পাড়া ও হিন্দুপাড়া এলাকায় জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে বাসা-বাড়ি ও বিভিন্ন দোকানপাট নানা স্থাপনা পরীক্ষাও করা হয়। আর ডেঙ্গু মশার প্রজনন ক্ষেত্র সম্পর্কে অনবিজ্ঞ অধিবাসীদের ধারণা দিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন ওই নির্বাহী প্রকৌশলী।

লিফলেটে নির্দেশনা হিসেবে উল্লেখ করা হয়- ডেঙ্গু ও চিকুনগুনয়া ভাইরাসজনিত জ্বর যা একমাত্র এডিস মশার কামড়ে মানুষের শরীরে সংক্রমিত হয়। আর এডিস মশা সাধারণত ভোরে ও সন্ধায় কামড়ায়। তাই এডিস মশা দমন করাই প্রতিরোধের প্রধান উপায়। এক্ষেত্রে বাড়ির ভেতরে,বাহির, ছাদ ও আনাচে কানাচে পড়ে থাকা অপ্রয়োজনীয় পাত্র-প্যাকেটসমূহ ডাস্টবিনে ফেলে দিতে হবে। বাড়ির আঙিনা ও আশপাশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। অব্যবহৃত গাড়ির টায়ার, নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চা, পরিত্যক্ত টিনের কৌটা, কাচ, প্লাস্টিকের বোতল, ক্যান,বিস্কুট বা চিপসের প্যাকেট, গাছের কোটর ভাঙ্গা হাড়ি, ডাবের খোশা ইত্যাদিতে ৩ দিনের বেশি পানি জমে থাকতে দেওয়া যাবেনা। এদিকে দিনে ও রাতে ঘুমানোর আগে অবশ্যই মশারি ব্যবহারের নির্দেশনা দেন পারভেজ রানা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net