1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া

স্থানীয়দের অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৬৩ বার

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া এলাকার সার্বিক উন্নয়নের চেয়ে বিভিন্ন সামাজিক, শিক্ষাপ্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠনের কমিটি নিয়ন্ত্রণে বেশি মনোযোগী হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে।

স্থানীয় রাজনৈতিক সচেতন মহল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দাবি, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে তিনি উন্নয়ন কর্মকাণ্ডের দৃশ্যমান অগ্রগতির পরিবর্তে স্কুল, কলেজ, মাদ্রাসা, হাট-বাজার কমিটি, প্রাইভেট ক্লিনিক মালিক সমিতি, প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃত্বে নিজের অনুসারীদের প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

অভিযোগ রয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানের কমিটি গঠন কিংবা পুনর্গঠনের ক্ষেত্রে স্থানীয় মতামতকে উপেক্ষা করে দলীয় বিবেচনাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এতে করে দীর্ঘদিনের অভিজ্ঞ ও গ্রহণযোগ্য ব্যক্তিরা অনেক ক্ষেত্রে উপেক্ষিত হচ্ছেন। ফলে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বিভক্তির পরিবেশ তৈরি হচ্ছে।

নাঙ্গলকোট ও লালমাই উপজেলার বিভিন্ন স্থানে সড়ক সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, শিল্পকারখানা স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনও কাঙ্ক্ষিত অগ্রগতি পায়নি বলে স্থানীয়দের অভিযোগ। বিশেষ করে নাঙ্গলকোটে ফায়ার সার্ভিস স্টেশন, আধুনিক হাসপাতাল, উন্নত সড়ক যোগাযোগ ও শিল্পভিত্তিক বিনিয়োগ না হওয়ায় জনগণের মধ্যে হতাশা বিরাজ করছে।

স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, “জনগণ একজন এমপির কাছে এলাকার উন্নয়ন, কর্মসংস্থান ও নাগরিক সুবিধা আশা করে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের নিয়ন্ত্রণ নিয়েই বেশি ব্যস্ততা চলছে।”

এদিকে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে অনেকেই মনে করছেন, অতিরিক্ত রাজনৈতিক প্রভাবের কারণে স্বাধীনভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা বাধাগ্রস্ত হচ্ছে। এতে করে গণতান্ত্রিক চর্চা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

তবে এ বিষয়ে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বা তার ঘনিষ্ঠ নেতাকর্মীদের বক্তব্য পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জনপ্রতিনিধিদের মূল দায়িত্ব হচ্ছে এলাকার উন্নয়ন, জনগণের সমস্যা সমাধান ও সেবামূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া। অন্যদিকে বিভিন্ন প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কার্যক্রমে অতিরিক্ত রাজনৈতিক হস্তক্ষেপ দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net