1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চাপের মুহূর্তেই আর্জেন্টিনা সেরা ফুটবল খেলা: স্কালোনি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে সিএনজি স্টেশনে চাঁদাবাজি অভিযোগে মিছিল হাটহাজারী মাদরাসায় এলেন প্রধানমন্ত্রী নৃত্য, গান, কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস শ্রদ্ধাঞ্জলি বরুড়ায় আর্মি ছেলে পরিচয়ে নালিশী নিষেধাজ্ঞা ভূমি বেদখলের চেষ্টা  আসামী সুশেনের বিরুদ্ধে  গণসংযোগ : মানুষ ব্যক্তি বা দল নয়, নীতিগত পরিবর্তন চায় -শাহজালাল নবীনগরে ইসলামী ছাত্রসেনার অভিষেক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে স্বাগত র‍্যালি মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির উপকরণ রাখার অভিযোগ মাগুরার শ্রীপুরে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভিলেজ ডিফেন্স পার্টি গঠন ও উদ্বোধন জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

চাপের মুহূর্তেই আর্জেন্টিনা সেরা ফুটবল খেলা: স্কালোনি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৫৩ বার

রোমাঞ্চকর সেমিফাইনালে শেষ মুহূর্তে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠায় নিজের শিষ্যদের মানসিক দৃঢ়তায় ভূয়সী প্রশংসা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তার মতে, চাপের সময় সেরা ফুটবল খেলতে পারে চ্যাম্পিয়নরা।

 

১-০ গোলে পিছিয়ে থাকার পর ৮৫ মিনিটে এনজো ফার্নান্দেজের গোলে সমতা ফেরায় আলবিসেলেস্তেরা। এরপর অতিরিক্ত সময়ে লাউতারো মার্তিনেজের গোলে ২-১ ব্যবধানে জিতে নিশ্চিত হয় ফাইনাল। এর আগে নকআউট পর্বে কেপ ভার্দে ও সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে হারানো এবং মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে জেতার নজির গড়েছিল স্কালোনির দল।

 

ম্যাচ শেষে লিওনেল স্কালোনি বলেন, ‘সত্যি বলতে, আমি মনে করি এই দলটি সবচেয়ে ভালো ফুটবল খেলে তখনই, যখন তারা চাপে থাকে। আমরা যখন কঠিন পরিস্থিতিতে থাকি, আর প্রতিপক্ষ সামান্য হলেও দ্বিধায় পড়ে, তখনই আমরা সুযোগের গন্ধ পাই এবং সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ি। এই দল আমাকে ঠিক এমন অনুভূতিই দেয়।’

 

অ্যান্থনি গর্ডনের গোলে দ্বিতিয়ার্ধের ৫৫ মিনিটে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। কোচ স্কালোনি মনে করেন, পিছিয়ে যাওয়ার পরই সেরা খেলাটা শুরু করে আর্জেন্টিনা। তিনি বলেন, ‘ওদের গোলের পর আমরা ফুটবলের সেই রূপটাই দেখিয়েছি, যেটা আমরা বিশ্বাস করি। ফুটবল শুধু কৌশল, পরিকল্পনা বা দৃষ্টিনন্দন খেলার নাম নয়। শেষ ৪০ মিনিটে আমরা আমাদের বিশ্বাস, সাহস এবং চরিত্র সবকিছুর প্রতিফলন ঘটিয়েছি।’

আগামী রোববারের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার লক্ষ্য সামনে রেখে স্কালোনি বলেন, ‘আমরা অবশ্যই ফাইনাল জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু সত্যি বলতে, এই দলকে আর কী প্রমাণ করতে হবে?’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net