1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নিকাব ইসলাম সম্মত কিনা : খুবই কি প্রাসঙ্গিক বিতর্ক ? - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পথিকদের বিশুদ্ধ পানির জন্য কালির বাজারে নলকূপ উদ্বোধন করেন জামায়াতে ইসলামী  মাগুরার শ্রীপুরে দূর্গাপুজায় মদপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু মাগুরায় সাকের হত্যার বিচারের দাবিতে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন বাংলাদেশ ট্যুরিস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আমজাদ, মহাসচিব তারেক ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিতের নির্দেশ আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার লংমার্চ করে অশান্তি সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: এ্যানি মাগুরার শ্রীপুরে মাদক ও সন্ত্রাস বিরোধী র‍্যালি অনুষ্ঠিত সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ঝরল ২ প্রাণ, আহত দুই বাংলাদেশি মাগুরায় যুবদল নেতা শাকের হত্যায় মামলা দায়ের, আটক-২

নিকাব ইসলাম সম্মত কিনা : খুবই কি প্রাসঙ্গিক বিতর্ক ?

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৮ জানুয়ারি, ২০২০
  • ৬০৭ বার

নুরুল ইসলাম খলিফা:

ছোট বেলা থেকেই শুনে আসছিলাম বহুল প্রচলিত প্রবাদ , “ নেই কাজ তো খৈ ভাজ ।” ঈদানীং ফেসবুকের সাথে মোটামুটি একটা দূরত্ব তৈরী করার চেষ্টা করছি এবং কিছুটা সফল হয়েছি । মাঝে মধ্যে দেখা সাক্ষাত হয় , তবে কথা বার্তা তেমন হয় না । আজকে নিকাব সম্পর্কিত একটা পোষ্ট দেখলাম একজন ভাইয়ের যাদেরকে আমি ‘ ফেসবুক শায়খ ‘ বলতে পসন্দ করি । তার লেখাটি পড়ে ছোট বেলার ওই প্রবাদটির কথাই মনে পড়লো । তিনি প্রচুর পড়াশুনা করে , কোরান হাদীস ঘেটে দেখেছেন কোথাও নিকাবের কোনো কথা নেই ।এখন উনি ইজতিহাদ করার চেষ্টা করছেন যে নিকাবকে বি’দাত বলা যায় কি না ! Dr. Abdus Salam Azadi বিষয়টির উপর চমৎকার rational জবাব দিয়েছেন ছোট করে । কিন্তু পোষ্ট দাতা তাতে তৃপ্ত হয়েছেন বলে মনে হয় নি । অবশ্য কেউ কোনো বিষয়ে মাইন্ড সেট করে ফেললে , অন্যের জবাব যতটাই rational বা যৌক্তিক হোকনা কেন , তাতে তার মন ভরার কথা নয় ।

আমার কথা হচ্ছে এই বিষয়টি কি আসলেই উম্মাহর বর্তমান সময়ে খুব প্রাসঙ্গিক ? ইলমে দীনের মোটামুটি ধারনা আছে এমন প্রায় সবাই জানেন যে , এটি একটি মীমাংসিত ( settled ) ইখতিলাফী ইস্যু । উম্মাহর কাছে দুটো মতই সমান ভাবে গ্রহীত । যারা নিকাবের পক্ষে বলেছেন ,তাদের কথার সপক্ষে যথেষ্ট যুক্তি , হিকমত ও দলিল আছে । অপর পক্ষে যারা নিকাব প্রয়োজন নেই বলেছেন, তাদের কথার সপক্ষেও অনেক দলিল ও যুক্তি আছে । এখন যিনি নিকাবকে নিজের জন্য স্বস্তিদায়ক ও নিরাপদ ভাবেন তিনি নিকাব ব্যবহার করছেন । যিনি মনে করেন যে , এটি না হলেও তার কোনো সমস্যা নেই ; তার তাকওয়া পরহেজগারী নিয়ে কোনো কটাক্ষ করারও সুযোগ নেই । বহু নারী নিকাবের বিষয়ে একথা জেনেও নিকাব ব্যবহার করেন স্বতস্ফুর্ত ভাবে , তাদেরকে কেউ বাধ্য করেন না ।নিকাব পরা যাবেনা এমন কোনো নির্দেশনা কোরান হাদীস দিয়েছে কি ?

পোষ্ট দাতা নিকাবের একটা সমস্যার কথা বলেছেন যে , অনেক দুষ্কৃতকারী নিকাবের আশ্রয় নিয়ে নিরাপত্তা হুমকি সৃষ্টি করে । মোক্ষম যুক্তিই বটে ! পুলিশের পোষাক পরে অনেক দুষ্কৃতকারী বহু অপরাধ সংঘটন করে যেটি আমরা হামেশাই পত্রপত্রিকায় দেখতে পাই । তাহলে কি আইন শৃংখলা বাহিনীগুলোর বিশেষ ধরনের পোষাক বাতিল করে দিলেই সমস্যার সমাধান হবে ? মাথা ব্যাথার জন্য মাথা কেটে ফেলার চমৎকার পরামর্শ !!

কোরান হাদীসে নিকাবের কোনো কথা নেই , অতএব তা বি’দাত । কথাটা শুনে যৌবনে শুনা এক বামপন্থী আঁতেলের একটা প্রশ্নের কথা মনে পড়ে গেল । তিনি আমাকে প্রশ্ন করলেন , ‘ আমি কোরান পড়ে কোথাও দেখিনি যে ইলিশ মাছ ধরার জালের ফাঁস কত মিলি মিটার হবে অথবা কোন সাইজের মাছ ধরা যাবে কি যাবে না , তার কোনো নির্দেশনা আছে। তা হলে ইসলাম কি করে বিশ্ব জনীন ও পূর্ণাঙ্গ জীবন বিধান হতে পারে যেটি আপনারা বলেন ? ‘

প্রশ্ন শুনে আমি হাসবো না কাঁদবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না ।
লেখক : ব্যাংকার

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net