1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বসুরহাট পৌরসভার উদ্যোগে মশা নিধন কার্যক্রম উদ্বোধন করেন মেয়র কাদের মির্জা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের জন্য অধিদপ্তর হচ্ছে চান্দগাঁও মাছের পোনা অবমুক্ত করলেন এমপি এরশাদ উল্লাহ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দরগাহ মাজার জাতীয় সমন্বয় কমিটির অভিনন্দন! আগামী দিনে সমাজের নেতৃত্ব শিক্ষার্থীদের দিতে হবে: এশরাদ উল্লাহ নবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় চলাকালীন সময়ে প্রধান শিক্ষকের কোচিং ও পরীক্ষার ফি আদায়  মাগুরায় মাদক সেবনের অপরাধে নিতাই সরকারকে ৩ মাসের কারাদন্ড প্রদান পুঁজিবাজারে সূচকের বড় পতন সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর পিংক বাসে ই-টিকিটিং চালু, যেভাবে টিকিট কাটবেন সমাজকে ধ্বংস করে দেয় যে ৪ গুনাহ

বসুরহাট পৌরসভার উদ্যোগে মশা নিধন কার্যক্রম উদ্বোধন করেন মেয়র কাদের মির্জা

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৩৭৬ বার

নোয়াখালীর বসুরহাট পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
২৬ই আগষ্ট (বৃহস্পতিবার) কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ এর সামনে থেকে কার্যক্রম উদ্বোধন করেন বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জা।
স্বাস্থ্যবিধি মেনে পৌরসভার উদ্যোগে এ কার্যক্রম উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র আব্দুল কাদের মির্জা বলেন, ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার সকল নাগরিকগণ সচেতন থাকতে হবে।

মশক নিধন কার্যক্রম উদ্বোধন শেষে আব্দুল কাদের মির্জা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য সেবার মান ও করোনা ভ্যাক্সিন কার্যক্রম পরিদর্শণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সেলিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ ডাঃ শওকত আল ইমরান ইমরোজ, ডাঃ তাপসসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য ডাক্তারগন এবং উপজেলা আওয়ামীলীগ সেক্রেটারী মোঃ ইউনুছ, পৌরসভা ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুর নবী সবুজ, পৌরসভা ৯নং ওয়ার্ড কাউন্সিলর এবিএম ছিদ্দিক সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net