1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ৪, আহত ৩০! - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান  বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার

শ্রীপুরে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ৪, আহত ৩০!

শ্রীপুর( গাজীপুর)৷ থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ২৮১ বার

গাজীপুরের শ্রীপুরে ট্রেনের সাথে গার্মেন্টস শ্রমিক বহনকারী বাসের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩০ শ্রমিক। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

রোববার (২৩ জুলাই)সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের মাইঝপাড়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার হারুন উর রশিদ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ঝারিয়াগামী বলাকা ট্রেনটি সোয়া ৭টার দিকে শ্রীপুর রেলওয়ে স্টেশন অতিক্রম করে। এরপর বরমী ইউনিয়নের মাইঝপাড়া রেলক্রসিংয়ে ওই বাসের সাথে সংঘর্ষ ঘটে।

নিহতদের মধ্যে রাহিমা খাতুন প্রিয়া (২২) নামে একজনের পরিচয় জানা গেছে। তিনি উপজেলার বালিয়াপাড়া গ্রামের বাসিন্দা জুলহাস মিয়ার স্ত্রী। রাহিমা শ্রীপুরের জামান ফ্যাশন লিমিটেডে অপারেটর পদে চাকরি করতেন। ঘটনাস্থলেই নিহত হন তিনি।

অন্যদিকে নিহত বাকি তিনজনের লাশ ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন গফরগাঁও রেলওয়ের স্টেশন মাস্টার।
ঘটনাস্হল পরিদর্শন করেছেন গাজীপুর জেলা প্রশাসক আনিছুর রহমান।তিনি সাংবাদিকদের জানান,দূর্ঘটনায় ৪ জন নিহতসহ প্রায়৩০/৩৫ জন শ্রমিক আহত হয়েছে তাদের অনেকের অবস্হা গুরুতর।এব্যাপরে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।তিনি নিহত হওয়ার পরিবারের জন্য ২০ হাজার এবং আহতদের জন্য ১০ হাজার টাকা করে আর্থীক সহায়তার ঘোষনা দেন। তাৎক্ষনিকভাবে নিহত বাকীদের নাম-পরিচয় জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net