1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সড়কে কেড়ে নিল প্রাণ, বিদেশ যাওয়া হলো না আজগরের - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত 

সড়কে কেড়ে নিল প্রাণ, বিদেশ যাওয়া হলো না আজগরের

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৩৬ বার

চট্টগ্রামের বাঁশখালীতে সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মো. আজগর হোসেন (৪০) নামে এক প্রবাসী নিহত হয়েছে।

বুধবার (১ ফেব্রুয়ারী) দুপুর ১২টার দিকে উপজেলার বাঁশখালী প্রধানসড়কের গুনাগরিস্থ এ গণি প্লাজার উত্তর পাশে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত মো. আজগর হোসেন উপজেলার শীলকূপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকার শিব্বির আহমদের ছেলে। তিনি বিদেশ ফেরত প্রবাসী।

শীলকূপ ইউপির ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রাশেদ নুরী জানান, ‘বিদেশ গমণের উদ্দ্যেশ্যে নতুনভাবে পাসপোর্ট তৈরি করতে আজ সকালে সে চট্টগ্রাম শহরে পাসপোর্ট অফিসে যাচ্ছে। সে দীর্ঘসময় ধরে প্রবাসে ছিল। যাত্রাপথে সড়ক দূর্ঘটনায় সে নিহত হয়।’

ঘটনার সত্যতা নিচ্ছিত করে গুণাগরি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোলাইমান জানান, বাঁশখালী ছেড়ে শহরের দিকে যাওয়া সিএনজি চালিত অটোরিক্সার সাথে শহর থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আজগর হোসেন গুরুতর আহত হয়। অবস্থা গুরুতর হলে ঘটনাস্থল থেকে তাকে চমেক প্রেরণ করা হয়। তিনি সেখানে মৃত্যুবরণ করে বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net