1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সার্কাসই কাল হলো মাগুরার শিশু জিসানের! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা

সার্কাসই কাল হলো মাগুরার শিশু জিসানের!

মোঃসাইফুল্লাহ;
  • আপডেট টাইম : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৬৯ বার

সার্কাসই কাল হলো মাগুরার শিশু জিসানের! সার্কাস দেখে বাড়ি বাড়ি ফেরা হলো না জিসান শেখ (১৩) নামে শিশুটির।
১৪ ফেব্রুয়ারী মঙ্গবার সন্ধ্যায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের চর চৌগাছী এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় ব্যাটারী চালিত ভ্যান উল্টে সে মারাত্মক আহত হয়। পরে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জিসান উপজেলার রাজাপুর গ্রামের গ্রামের কিরন শেখের ছেলে এবং টিকারবিলা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

জানা যায়, উপজেলার গোয়ালদহ বাজারে বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত সার্কাস দেখে ব্যাটারী চালিত ভ্যানে বাড়ি ফিরছিলো শিশু জিসান। চর চৌগাছী ব্রীজ এলাকায় পৌঁছালে বিপরিতগামী ভ্যানকে সাইড দিতে গিয়ে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাই। এতে তার শরীরের বিভিন্নস্থানে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাব্বারুল ইসলাম জানান, এ বিষয়ে নিহত শিশুর পরিবার থেকে থানায় কেউ কোন লিখিত অভিযোগ করেনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net