ঢাকা   ০৯:৪১:৩১ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন

সন্ত্রাসী ভূমিকায় ঢাকা মিরপুর “ল” কলেজের সাবেক অধ্যক্ষ আলাউদ্দিন! অবশেষে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের তোপের মুখে পিছু হটলেন!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৪৩০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ সাইফুল্লাহ (মিরপুর ঢাকা)

সন্ত্রাসী ভূমিকায় ঢাকা মিরপুর “ল” কলেজের সাবেক অধ্যক্ষ আলা উদ্দিন আহমেদ। অবশেষে শিক্ষক,কর্মকর্তা,কমর্চারী ও শিক্ষার্থীদের তোপের মুখে পিছু হটেছেন তিনি।

৩০ মে.২০২৪ বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে “ল” কলেজের নিয়মিত ক্লাস চলাকালিন অবস্থায় হঠাৎ করে কিছু বহিরাগত ও পুলিশকে ভুল বুঝিয়ে কলেজে এসে তালা ভাঙতে উদ্যত হয়। বিষয়টি ছাত্র – ছাত্রীদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তারা প্রতিরোধ দূর্গ গড়ে তোলে। তাদের প্রতিরোধে অবশেষে পালিয়ে যেতে বাধ্য হয় অবৈধ ক্ষমতালোভী সাবেক অধ্যক্ষ আলাউদ্দিন আহমেদ। কলেজ কর্তৃপক্ষ দ্রুত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভি.সি, কন্ট্রোলার ইন্সপেক্টর এবং আইন শঙ্খলাবাহিনীর ঊর্ধতন কর্তৃপক্ষকে মোবাইলে অবহিত করলে তারা দ্রুত কলেজ ক্যাম্পাসে ছুটে আসেন,সেই সাথে পল্লবী থানা ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সহ স্থানীয় নেত্রীবৃন্দও, দ্রুত কতৃপক্ষের সাথে মত বিনিময় করেন এবং সাবেক অধ্যক্ষ আলাউদ্দিন আহমেদ কে গ্রেফতারের জোরদাবি জানান। উল্লেখ্য যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ০৯.০৫.২০২৪ ইং তারিখে তাকে দায়িত্ব থেকে অব্যহতির আদেশ দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি কলেজের প্রচুর নগদ অর্থ, গাড়ি এবং কলেজের রেজুলেশন বই সহ গুরুত্বপূর্ণ ফাইল তার বাসায় অবৈধ ভাবে নিজ দখলে রেখেছে দিয়েছেন বলে জানা গেছে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি