1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
যুব সমাজকে খেলাধুলার মাঠে ফিরিয়ে নিতে হবে। তবেই জাতিকে কিছু দেয়া সম্ভব হবে- মেয়র আনিছ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

যুব সমাজকে খেলাধুলার মাঠে ফিরিয়ে নিতে হবে। তবেই জাতিকে কিছু দেয়া সম্ভব হবে– মেয়র আনিছ

শ্রীপুর( গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৪৩৩ বার

শুক্রবার(৫ আগস্ট) বিকালে গাজীপুরের শ্রীপুর পৌরসভা কেওয়া পূর্ব খন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌরসভার ৬ নং ওয়ার্ড বনাম ৭ নং ওয়ার্ডের মধ্যে খাসি কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে খেলা উপভোগ করেন পৌর মেয়র আলহাজ মোঃ আনিছুর রহমান। পৌর মেয়র খেলায় উপস্হিত দর্শক,স্হানীয় জনসাধারন ও খেলোয়ারদের উদ্দেশ্যেতার বলেন, খেলাধুলার মূল কথা হলো প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করা। প্রতিযোগিতামূলক মনোভাব খেলোয়াড়দের মধ্যে তৈরী করে শৃঙ্খলাবোধ, অধ্যবসায়, দায়িত্ববোধ, কর্তব্যপরায়ণতা ও পেশাদারিত্ব। খেলাধুলার সঙ্গে স্বাস্থ্য ও মনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। সুস্থ দেহ মানেই সুস্থ মন। খেলাধুলা জীবনকে করে সুন্দর, পরিশীলিত। তাছাড়া আন্তর্জাতিক অঙ্গনে এলাকা এবং দেশের পরিচিতি ও সম্মান বাড়ানোর ক্ষেত্রে খেলাধুলার ভূমিকা অতুলনীয়’

তিনি আরো বলেন,‘খেলাধুলা দেশের জন্য একান্তভাবে প্রয়োজন। যতবেশি খেলাধুলার সঙ্গে আমাদের ছেলে-মেয়েদেরকে সম্পৃক্ত রাখতে পারবো তারা ততবেশী সুস্বাস্থ্যের অধিকারী হবে। চিন্তা-চেতনায়, মন-মননে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি উন্নত হবে তারা।’

বর্তমান সময়ে খেলাধুলা হারিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, যে বয়সে মাঠে থাকার কথা সে বয়সে তারা মোবাইল হাতে বিভিন্ন গেমস খেলছে। যুব সমাজকে খেলাধুলার মাঠে ফিরিয়ে নিতে হবে। তবেই জাতিকে কিছু দেয়া সম্ভব হবে। এ রির্পোট লেখা পর্যন্ত খেলা চলছিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net